Express.js Interview Questions
Express interview-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর — বাংলায়।
1. Express-এ Middleware কী?
Middleware হলো function যা request-response cycle-এ execute হয়। req, res, next parameter নেয়। next() পরবর্তী middleware/route-এ নেয়। যেমন: validation, logger, auth middleware।
2. app.use() vs app.get()?
| app.use() | app.get() |
|---|---|
| সব method-এর জন্য | শুধু GET method |
| path-বিহীন = সব | path match করতে হয় |
| Middleware register | Route handler |
3. req.params vs req.query?
req.params — URL path-এর অংশ (/users/:id → :id)। req.query — URL-এ ? এর পরে (/users?page=2 → page)।
4. 404 কীভাবে handle করবেন?
// সব route-এর পরে
app.use((req, res) => {
res.status(404).json({ error: "Route খুঁজে পাওয়া যায়নি" });
});5. Error Handler-এর ৪টি Parameter কেন?
Express (err, req, res, next) — 4 পরামিতি দেখলে বুঝে যায় এটি error middleware। next(err) দিলে এই middleware-তে error যায়।
6. Router কী?
express.Router() — route handlers-এর একটি modular instance। এটি দিয়ে routes আলাদা ফাইলে ভাগ করা যায় এবং app.use() দিয়ে mount করা যায়।
7. Express কীভাবে async error handle করে?
Express 5 async handler rejected promise automatically next(error)-এ নেয়া হয়। Express 4-এ manually wrapper (asyncHandler) দরকার।
8. CORS কেন block হয় এবং fix কী?
Browser-এর same-origin policy ভিন্ন origin-এর request block করে। Fix: cors middleware দিয়ে origin restrict করে allow করা।
9. express.json() কী করে?
express.json() incoming JSON body parse করে req.body-তে দেয়। urlencoded() form data parse করে।
10. Large App-এ Structure কী?
Models + Controllers + Routes + Middleware + Validators + Config separation, controller pattern, central error handler, service layer (business logic), environment config।
সেরা প্রস্তুতি হলো নিজে একটি full CRUD API বানানো (auth সহ) ও testing লেখা — interview-এ তখন confidence অনেক বাড়বে।